আবশ্যক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৩২

আবশ্যক:জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিধিমোতাবেক নুরুল আমিন ডিগ্রি কলেজ,  ডাকঘর: উমেদপুর, উপজেলা: শিবচর, জেলা: মাদারীপুর-এর জন্য একজন গ্রন্থাগারিক ও একজন সহকারী গ্রন্থাগারিক আবশ্যক। আগ্রহী প্রার্থীকে ২ (দুই) কপি ছবি, শিক্ষাগতযোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ অধ্যক্ষ বরাবর আবেদন পাঠানোর শেষ তারিখ আগামী ১১/১০/২০২০ইং।  সিকে-১২৫৮

আবশ্যক: জয়পাড়া কলেজ, জয়পাড়া, দোহার, ঢাকায় নিম্নে উল্লেখিত খণ্ডকালীন শিক্ষক/কর্মচারী নিয়োগ। যথা-প্রভাষক পদার্থ বিজ্ঞান ১ জন, প্রভাষক বাংলা ১ জন, প্রভাষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ১ জন, হিসাবরক্ষক ২ জন, ৪র্থ শ্রেণীর কর্মচারী ২ জন। প্রভাষক এর ক্ষেত্রে নিজ নিজ বিষয়ে ২য় শ্রেণীর অনার্সসহ মাস্টার্স পাস, হিসাবরক্ষক পদে ২য় শ্রেণীর কমার্স-এ স্নাতক, ৪র্থ শ্রেণীর পদে কমপক্ষে এসএসসি পাস। শিক্ষকদের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে নিবন্ধনধারীকে অগ্রাধিকার দেয়া হবে। হিসাবরক্ষক পদে অভিজ্ঞদের অগ্রাধিকার। সকল পদে বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হলো। —অধ্যক্ষ। সিএম-৫৬৮