রিকশা ও ভ্যান নিবন্ধন নবায়নের সময় বাড়াল ডিএসসিসি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। একই সঙ্গে সংগৃহীত আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ চার দিন বাড়িয়ে ১ অক্টোবর করা হয়েছে। মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে রিকশা-ভ্যানসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকগণ নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে।