আইপিএলে বিরাট কোহলির দুটি ক্যাচ মিসের কারণ হিসেবে তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মাকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেন সুনীল গাভাস্কার। গাভাস্কারের এমন মন্তব্যে ইন্সটাগ্রামে তেলে-বেগুনে জ্বলে উঠেন আনুশকা। আনুশকার মন্তব্যের পর মুখ খুলেন গাভাস্কার। কোহলি-আনুশকা মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে সাফাই দিলেন গাভাস্কার, ‘কোহলির ব্যর্থতার জন্য আমি কোথায় আনুশকাকে দোষ দিলাম? আমি শুধু বলেছি, সেই ভিডিওতে দেখা যাচ্ছে কোহলিকে বল করছে আনুশকা। কোহলি ওই বল খেলেছে শুধু লকডাউনের সময়ে। টেনিস বল দিয়ে মজার খেলাটা লকডাউনের সময়ে টাইম পাশ ছিল। আমি এটুকুই বলেছি। এই কথার মধ্যে কোহলির ব্যর্থতার জন্য আনুশকাকে কোথায় আমি দায়ী করলাম!’
