কিশোরগঞ্জে মাল্টার চাষে ঝুঁকছে কৃষক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১০

কিশোরগঞ্জে মাল্টা চাষে ঝুঁকছে কৃষক। কৃষি বিভাগ বলছে, মাল্টা চাষে দ্বিগুণ লাভ হওয়ার কারণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২০১৬ সাল থেকে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে মাল্টা বাগানের যাত্রা শুরু হয়।

এখানে প্রায় ৪০টি বাগান রয়েছে। মাল্টা চাষি আজিজুল ইসলাম জানান, মাল্টা বাগানে লাগানোর পর দ্বিতীয় বছর থেকে মাল্টা ধরা শুরু হয়। গত বছর মাল্টা কম হলেও এবার তৃতীয় বছরে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে মাল্টা ধরেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ উপজেলায় মাল্টা চাষে কৃষকের আগ্রহ অনেক বেড়ে গেছে।