জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৬

জীবননগরে জনবসতি এলাকায় এক্সিভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। উপজেলার মাধবপুর গ্রামের আইজদ্দিন মণ্ডলের ছেলে শাহ আলম অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।