শহীদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদত বার্ষিকী আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫১

আজ ২৭ সেপ্টেম্বর আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদতবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সারা দেশে হরতাল আহ্বান করা হয়। কালীগঞ্জে গণতন্ত্র প্র্রতিষ্ঠার মিছিলে ময়েজউদ্দিন নেতৃত্ব দেন। সে সময় কালীগঞ্জ বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা চালান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দিবসটি পালন উপলক্ষ্যে কালীগঞ্জ থানা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজউদ্দীন স্মৃতিস্তম্ভ্ভে পুষ্পার্ঘ অর্পণ। সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও ভোজ। দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন ফেরিঘাটে দোয়া, মিলাদ মাহফিল ও ভোজ। দুপুর ২টায় শহীদের নিজ গ্রামের বাড়ি নোয়াপাড়া স্কুল মাঠে দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্রদের জন্য ভোজ। মোহাম্মদ ময়েজউদ্দিন আওয়ামী লীগ কেন্দ্র্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির বাবা।