বরিশাল অফিস
‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয়, আয় আয়’ শ্লোগানে বরিশালে ২য় বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে এ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া পৌষ মেলায় পিঠে-পুলি, পণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএমপি পুলিশ কমিশনার মোঃ মোশারফ হোসেন। পরিষদের সভাপতি নাট্যজন কাজল ঘোষের সভাপতিত্বে মেলার প্রথম দিনের আলোচনা সভায় অংশ নেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী ও বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিসি’র ১৯নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল ইসলাম লিটু ও জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোঃ শাহ আলম। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়াল। তিনদিনের এ মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য, নাটক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
