হারুন সভাপতি, কায়েস সাধারণ সম্পাদক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫২

চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে নগরীর লাভ লেইনস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রতন বিশ্বাস। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক সজল হোড়। ইউনুছ মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রকিবুল হক, রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশন নেতা সাগর বড়ুয়া, আজগর আলী সোহেল, এস প্রকাশ পাল, প্রবীর নাথ, ইকবাল মাহমুদ রুস্তম, বিপ্লব কান্তি নাথ প্রমুখ।

সম্মেলনের ২য় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রকিবুল হক। এতে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০১৯-২০২০ সালের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি হারুন-অর-রশিদ (আজাদী), সহ-সভাপতি আজগর আলী সোহেল (আজাদী), সাগর বড়ুয়া (পূর্বকোণ), সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী (প্রিয় চট্টগ্রাম), যুগ্ম সম্পাদক এস প্রকাশ পাল (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মুকুল সিকদার (পূর্বদেশ), অর্থ সম্পাদক সজল হোড় (আজাদী), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ রস্তম (পূর্বকোণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় পাল (বীর চট্টগ্রাম মঞ্চ), দপ্তর ও সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম (প্রথমআলো), কার্যকরি সদস্য রফিকুল ইসলাম (কর্ণফুলী), রতন বিশ্বাস (পূর্বকোণ), ফোরকান এলাহী (সুপ্রভাত বাংলাদেশ), সাইফুর রহমান (পূর্বদেশ), বিপ্লব কান্তি নাথ (পূর্ববাংলা)।