পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

 

৩৬. আমাদের দেখতে সাহায্য করে কোন শক্তি? 

উ:আলোক শক্তি।

৩৭. আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?

উ:বিকিরণ।

৩৮. আলোর সঞ্চালনের জন্য কী প্রয়োজন হয় না?

উ:কোনো মাধ্যমের।

৩৯. চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো কোন প্রক্রিয়াতে পৃথিবীতে আসে?

উ:বিকিরণ প্রক্রিয়াতে।

৪০. তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কোন ধরণের শক্তির উত্স?

উ:অনবায়নযোগ্য শক্তির উত্স।

৪১. কোন শক্তির উত্স নিঃশেষ হলে তা সহজে তৈরি হয় না?

উ:অনবায়নযোগ্য শক্তির উত্স।

৪২. শক্তির অপচয় পরিবেশের জন্য কী?

উ:ক্ষতিকর।

৪৩. কীভাবে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি?

উ:শক্তির যথাযথ ব্যবহার করে।

৪৪. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি কী করতে হবে?

উ:বন্ধ রাখতে হবে।

৪৫. বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য কী করতে হবে?

উ:গাছ লাগাতে হবে।

৪৬. পদার্থ কী?

উ:যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ।

৪৭. পদার্থ কী দিয়ে গঠিত?

উ:খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত।

৪৮. পরমাণু কী? 

উ:খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু।

৪৯. অণু কী?

উ:পদার্থের সূক্ষ্ম কণা হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।

৫০. কোনটি অসংখ্য অণুর সমষ্টি?

উ:পদার্থ।