শোক সংবাদ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫২

খন্দকার আব্দুস সামাদ

জামালপুর জেলার সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও ইসলামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুস সামাদ বি,এস-সি (৮৮) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে রেখে যান। তার মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল প্রমুখ শোক প্রকাশ করেন।

মোছা. সমেজা খাতুন

খুলনার পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের মা  মোছা. সমেজা খাতুন (৭০) মঙ্গলবার উপজেলার গদাইপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .. রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু প্রমুখ।

আমিনা বেগম

সাতক্ষীরার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলা সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগম (৭৭) গত বুধবার ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহে....রাজেউন)। আমিনা বেগম সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আবদুল মোতালেবের সহধর্মিণী। তিনি দুই পুত্র ও পাঁচ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মনোজ গোস্বামী

কিশোরগঞ্জ বারের সিনিয়র আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনোজ গোস্বামী (৬৬) গত বৃহস্পতিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা  রেখে যান। তার মরদেহ গাইটাল শ্মশানঘাটে দাহ করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এ রশীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম সহিদ ও জেলা বারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক গভীর শোক প্রকাশ করেন।