চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন লিওন নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে উপজেলার রিয়াজনগর এলাকায় অবস্থিত আর.এ.কে স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানচালক নুরুল আমিন লিওন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনমুড়ি গ্রামের। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।
