বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা (৫৫) রবিবার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা  নেওয়ার পথে বেলা ২টায় কুমিল্লায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গত কয়েক দিন তিনি অসুস্থ ছিলেন। তিনি নোয়াখালী জেলার সাবেক গভর্নর মরহুম নূরুল হকের কনিষ্ঠ পুত্র এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।