এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫) ও রবিউল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনার মামলায় চারজনকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মাহবুবুর রহমান রনিকে গ্রেফতার করে র্যাবের একটি দল। অন্যদিকে নবীগঞ্জ উপজেলা থেকে রবিউলকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা পুলিশ। হবিগঞ্জের র্যাব ও পুলিশের পৃথক সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে আর রবিউল ইসলাম দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের বাসিন্দা।
ইত্তেফাক/এএম
