রাজস্থানের নাটকীয় জয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:১৬

১৮ বলে ৫১ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের; দৃশ্যত অসম্ভব। কিন্তু কটরেলের করা ১৮তম ওভারে ৫টা ছক্কায় ৩০ রান তুলে নিলেন তেওয়াতিয়া। পরের ওভারে ২টি উইকেট গেলেও ১৯ রান এলো। ৭ বলে দরকার ২ রান। এই অবস্থায় ৩ বলের ব্যবধানে কোনো রান না করেই ২ উইকেট হারালো রাজস্থান। শেষ ওভারের তৃতীয় বলে ৪ মেরে খেলা শেষ করলেন টম কুরান।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রানের পাহাড় পাড়ি দিয়ে ৪ উইকেটে জয় পেল রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করা পাঞ্জাব ২ উইকেটে ২২৩ রান তুলেছিল। বিনা উইকেটে ১৮৩ রান তুলেছিল তারা। ওপেনার লোকেশ রাহুল ৬৯ এবং মায়াঙ্গ আগারওয়াল ১০৬ রান করেন। জবাব দিতে নেমে শুরুতেই ১ উইকেট হারায় রাজস্থান। তবে অধিনায়ক স্টিভেন স্মিথ ৫০ রান ও ইনফর্ম সাঞ্জু স্যামসান ৮৫ রান করে দলকে পথে রাখেন। শেষ কাজটা করেন তেওয়াতিয়া।

 

সংক্ষিপ্ত স্কোর :

কিংস ইলেভেন পাঞ্জাব :২০ ওভারে ২২৩/২ (আগারওয়াল ১০৬, রাহুল ৬৯)।

রাজস্থান রয়্যালস :১৯.৩ ওভারে ২২৬/৬ (স্যামসান ৮৫, তেওয়াতিয়া ৫৩, স্মিথ ৫০; শামি ৩/৫৩)।

ফল :রাজস্থান রয়্যালস ৪ উইকেটে জয়ী