কুলখানি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:২৭

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ এম এ করিমের মাতা রওশানা মাহফুজের কুলখানি গত শুক্রবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রওশানা মাহফুজ পরলোকগমন করেন। রওশানা মাহফুজের বিদায়ে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক, খেলোয়াড়রা।