আগা খাঁন গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২২:০৭

তিনদিনের আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট গত  বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ কোর্সে  শুরু হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।  এ সময় উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকী,  টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আবদুল বারি (অবঃ), আগা খাঁন কাউন্সিলের প্রেসিডেন্ট সোলায়মান আজানি প্রমুখ। আজ শনিবার  সন্ধ্যায় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির।