প্রগতি ইনসিওরেন্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের ২০১৯ সালের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান তাবিদ মো. আউয়াল এবং কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান, মোহাম্মদ এ. আউয়াল, মো. সাইদুর রহমান মিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ আরো অনেকে যুক্ত হন। সভায় জানানো হয়, ২০১৯ সালে কোম্পানি গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৪০ কোটি টাকা। ঐ বছরে কোম্পানির কর পূর্ব মুনাফা আয় হয় ২৮ দশমিক ১৯ কোটি টাকা। নিট দাবি পরিশোধের পরিমাণ ১৩ দশমিক ৮৪ কোটি টাকা, যা আগের বছরে ছিল ১১ দশমিক ৭৬ কোটি টাকা। বিমা খাত থেকে আয় হয়েছে ২২ দশমিক ৮৭ কোটি টাকা। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৭ দশমিক ২৪ কোটি টাকা। —প্রেস বিজ্ঞপ্তি
