করোনা মহামারিতে জনজীবন এমনিতেই বিপর্যস্ত। করোনার মধ্যেই প্রায় ৩৩ টি জেলায় প্রকৃতিক দুর্যোগে বন্যা হানা দেয়। বন্যার পানি নেমে গেলেও কিছু কিছু জায়গায় এখনো নদীভাঙন অব্যাহত রয়েছে। নদীভাঙন রোধে নানান পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো ফলপ্রসূ হয়নি। ফলে নিত্য-নতুন অঞ্চল ভাঙনের কবলে পড়ছে। অনেক পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। এই বাস্তুচ্যুত পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা প্রদান ও তাদের ঘরবাড়ি নির্মাণে সরকারি সহযোগিতা প্রয়োজন। আর শুকনো মৌসুমে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।
আবদুর রউফ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
