প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার বিকালে এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনাসভা, দোয়া এবং ৭৪টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা শুধু দেশের যোগ্য প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা। সভায় আরো বক্তব্য রাখের রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ।