ভেসে গেছে মত্স্য প্রকল্পের মাছ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকার মত্স্য প্রকল্পের মাছ ভেসে গেছে। সরেজমিনে গজঘন্টা, লক্ষ্মীটারী ও গঙ্গাচড়া সদর ইউনিয়নে দেখা গেছে, প্রায় সব পুকুরের মাছ বেড়িয়ে গেছে। চাষিরা জাল দিয়েও খামার বাঁচাতে পারেনি। কিসামতহাবু গ্রামের মত্স্যচাষি আক্কাছ, হাবু গ্রামের বকুল জানান, এমন বৃষ্টি জীবনে দেখিনি। জাল দিয়া মাছ রক্ষা করার চেষ্টা করার পরও জালের ওপর পানি গিয়ে সব মাছ বের হয়ে গেছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস বলেন, প্রায় শতভাগ পুকুর তলিয়ে গেছে।