নিয়োগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

নিয়োগ বিজ্ঞপ্তি:পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ডাকঘর ও উপজেলা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধার জন্য সর্বশেষ সরকারী বিধি ২০১৮ অনুযায়ী শূন্য পদে ০১ (এক) জন অফিস সহকারী কাম হিসাব সহকারী (ব্যবসায় শিক্ষা) পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে সঞ্চয়ী হিসাব নং-০০১০১৭৭৪২, সোনালী ব্যাংক লিমিটেড, পলাশবাড়ী শাখার অনুকূলে ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), প্রয়োজনীয় কাগজপত্রাদি ও ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। অধ্যক্ষ, পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসা, ডাকঘর ও উপজেলা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।        সিকে-১২৬৩

নিয়োগ বিজ্ঞপ্তি: দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর-মোহনপুর, উপজেলা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এর জন্য সরকারি নিয়োগবিধি ও জনবল কাঠামোর এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী একজন কম্পিউটার ল্যাবসহকারী আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাবোর্ড হতে কম্পিউটার/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা/ সমমান এবং কম্পিউটার অপারেটিং এ দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদিগকে আগামী ১৮/ ১০/ ২০২০খ্রি: তারিখের মধ্যে সকল সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি ও মোবাইল নম্বরসহ প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত আহ্বান করা হলো। প্রধান শিক্ষক দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়। ০১৭১৬৮৯৬৭৭২।      সিকে-১২৬৮