কালিয়াকৈরে ইয়াবা ট্যাবলেটসহ শিউলি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল দুপুরে উপজেলার উত্তর হিজলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিউলি উপজেলার গাবতলী গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী। দীর্ঘদিন যাবত্ উপজেলার বাজহিজলতলী গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে জানা যায়। জানা গেছে, সন্দেহজনক তল্লাশিতে শরীরের সঙ্গে কাগজে মোড়ানো অবস্থায় ৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত শিউলিকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
