বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের বোন ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মরিয়ম হেলাল (৯৩) আর নেই। রবিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিণগাঁও গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে। মরিয়ম হেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরিয়ম হেলালের মৃত্যুতে মরিয়ম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। মরিয়ম হেলালের মৃত্যুতে তাজউদ্দীন আহমদের কন্যা ও গাজীপুর-৪ কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি শোক প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
