বদলগাছীতে জেনারেটরের গ্যাসে রূপালী ব্যাংকের ম্যানেজারসহ অসুস্থ ৬

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২২:২৮

বদলগাছীতে রূপালী ব্যাংকের ম্যানেজারসহ ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যুত্ না থাকায় গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেনারেটর চালিয়ে দাপ্তরিক কাজ করছিল ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। জানালা-দরজা বন্ধ থাকায় জেনারেটরের বিষাক্ত গ্যাসে বিকাল ৪টার পর শাখার ম্যানেজার রিংকু কুমার, প্রিন্সিপাল অফিসার অজিত কুমার, সিনিয়ার অফিসার মাহমুদুর রহমান, ক্যাশিয়ার সেলিম রেজা, পিয়ন আতোয়ার রহমান, নৈশপ্রহরী ফিরোজ হোসেন অসুস্থ হয়ে পড়েন। ম্যানেজার রিংকু কুমার বলেন, জেনারেটর চালিয়ে অফিসিয়াল কাজ করছিলাম। হঠাত্ করে বিকাল ৪টার পর জেনারেটরের বিষাক্ত গ্যাসে আমরা আক্রান্ত হয়ে পড়ি। ব্যাংকের জানালা-দরজা বন্ধ থাকায় জেনারেটরের গ্যাস বৃদ্ধি পাওয়ায় এ ঘটনাটি ঘটেছে।