ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৪

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়েছে।

গতকাল ক্রীড়াঙ্গনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়। বড় দুটি ক্রীড়া সংগঠন বিসিবি ও বাফুফে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে।

বিসিবি দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে। বাফুফে কোরআন খতম, মিলাদ মাহফিল এবং বৃক্ষ রোপণ করে।

ইত্তেফাক/এসআই