দরকার নেই কাশ্মির, দেশের চারটি প্রদেশ সামলাক পাকিস্তান

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০১:০৩

পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের উচিত কাশ্মিরের দাবি ছেড়ে দেওয়া। আগে নিজের চারটি প্রদেশ সামলাক সরকার। ব্রিটিশ পার্লামেন্টে একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন আফ্রিদি। গতকাল বুধবার তার এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানে। তিনি বলেছেন, আমি চাই না কাশ্মির ভারতের হাতে চলে যাক। তবে সহিংসতার হাত থেকে কাশ্মির মুক্তি পাক। মানবতা বাঁচুক। সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর এক টুইটার বার্তায় আফ্রিদি বলেছেন, ভারতের মিডিয়া আমার বক্তব্য বিকৃত করেছে। আমি দেশের প্রতি দায়বদ্ধ এবং কাশ্মিরের মানুষের সংগ্রামকে সমর্থন করি। -এক্সপ্রেস ট্রিবিউন