বিএনএ এর নতুন কমিটিকে সংবর্ধনা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্বাচিত বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশান (বিএনএ) এর নতুন কমিটিকে সংবর্ধনা দিয়েছে সিলেট বিএনএ এর সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ফাহিমা খাতুন সভাপতি এবং সুকুমার চন্দ্র বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা করেন মো. আনিসুজ্জামান, মাইনুল হাসান, স্বপ্না শারমিন, রিজিয়া সুলতানা, জোবাইদা মনাজল প্রমুখ।