সাঁথিয়ায় নৌকা বাইচে মানুষের ঢল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সাঁথিয়া উপজেলা সদরের বোয়ালমারী বাজারসংলগ্ন ইছামতি নদীতে ১১ দিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতায় সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক সভাপতিত্ব করেন। এ সময় নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. শামসুল হক টুকু এমপি প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন। নৌকা বাইচে প্রথম স্থান অর্জন করে শেরে বাংলা (ভিটেপাড়া), দ্বিতীয় স্থান অর্জন করে সলঙ্গী এক্সপ্রেস।