বিরামপুর থানা বাউন্ডারির ভেতর থেকে বেতার টাওয়ারের তার ও যন্ত্রাংশ চুরি হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এক চোরের বাড়ি থেকে তামার তার উদ্ধার ও চোরকে আটক করে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠিয়েছে।
থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযান চালিয়ে শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আবদুর রশিদের পুত্র জাহাঙ্গীরের বাড়ি থেকে কিছু তার উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্লাস্টিকের কভার থেকে আলাদা করা ৩১৪ কেজি তামার তার উদ্ধার করা হয়।
