স্বরূপকাঠিতে দোকানে পণ্যমূল্য প্রদর্শন না করায় মঙ্গলবার ছয় দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। উপজেলার মিয়ারহাট বন্দরে ভ্রাম্যমাণ আদালত ঐ অভিযান চালিয়ে দুলাল পাল, আলমগীর হোসেন, কেরামত আলী, আব্দুল বারেক, সাইদুল ইসলাম ও জাকির হোসেনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
