প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপন

তেজগাঁওয়ে চিত্রাঙ্কন ও মিলাদ মাহফিল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার বিকালে তেজগাঁও কলোনি বাজারস্থ থানা আওয়ামী লীগ কার্যালয়ে তেজগাঁও থানা শিল্পাঞ্চল আওয়ামী লীগ ও ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ২৪ নম্বর ওয়ার্ড ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সফিউল্ল্যা সফি। প্রধান অতিথি ছিলেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আলী হোসেন, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক রেজা, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বি এম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি