ডিজিটাল আইনের মামলায় সংগ্রাম সম্পাদকের জামিন স্থগিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জামিন আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সংগ্রাম সম্পাদককে এক বছরের জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। হাইকোর্টের দেওয়া এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০১৩ সালের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের ১২ ডি?সেম্বর সংগ্রা?মের এক প্র?তি?বেদ?নে কাদের মোল্লাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করা হয়। ঐ প্রতিবেদন প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডি?জিটাল নিরাপত্তা আই?নে মামলা করেন। মামলার পরই তাকে গ্রেফতার করে পুলিশ।