সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাত্কারের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

সিদ্ধিরগঞ্জের হাউজিং ফকিরবাড়ী এলাকায় একটি মাদ্রাসার অধ্যক্ষকে ১০ বছর বয়সি এক ছাত্রকে বলাত্কারের অভিযোগে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মাদ্রাসার ঐ অধ্যক্ষের নাম মো. শরীফুল ইসলামকে (৩৫)। ছাত্র বলাত্কারের খবর হাউজিং এলাকায় ছড়িয়ে পড়লে গত রবিবার রাতে এলাকাবাসী শরীফুলকে গণধোলাই দিয়ে আটক করে রাখে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শরীফুল গত কয়েক দিন ধরে ঐ ছাত্রটিকে বলাত্কার করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। শরীফুলকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আসামি শরীফুল আদালতে বলাত্কারের কথা স্বীকার করেছে। তিন মাস আগেও তার বিরুদ্ধে বলাত্কারের অভিযোগ ওঠে। এছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।