দর্শনার নিমতলায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারী শফিকুল ইসলামকে (৫২) আটক করেছে বিজিবি। এ সময় তার সঙ্গী অপর তিন মাদক চোরাকারবারী পালিয়ে গেছেন। বিজিবি সদস্যরা বুধবার এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধপথে মাদক চোরাকারবারীরা মাদক পাচার করে আনছে নিজস্ব গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে নিমতলা বিওপির হাবিলদার হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ঈশ^রচন্দ্রপুরের ডাঙ্গার মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৪৬ বোতল ফেনসিডিলসহ ঈশ^চন্দ্রপুরের মৃত সোহরাব অন্তর শেখের ছেলে শফিকুল ইসলামকে আটক করে। এসময় তার অপর ৩ সঙ্গী একই গ্রামের আকুক মন্ডলের ছেলে রাজু (২৫), শাহজাহান আলী ওরফে বারের ছেলে বিল্লাল হোসেন (৪৩) ও মান্নান মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। আটক ও পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য প্রতিরোধ আইনে মামলা দায়ের করে বিজিবি তাদেরকে দর্শনা থানাতে সোপর্দ করে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেহেদী হাসান খান ভারতীয় ফেনসিডিলসহ বাংলাদেশী মাদক চোরাকারবারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
