শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, বর্তমান সরকার দেশকে উন্নয়শীল রাষ্ট্রে পরিনত করতে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলছেন। এর অংশ হিসেবে পঞ্চগড় জেলায় নতুন সারের বাফার গোডাউনের উদ্বোধন করা হলো। ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন এই সারের বাফার গোডাউন অত্র এলাকায় মানুষের সারের চাহিদা পুরণ করবে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ধনীপাড়ায় সরকারি সারের বাফার গোড়াউনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
জেলা প্রশাসক মোছা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মোজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার শাহাদাত স¤্রাট।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. ইউনুফ আলী, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি সূত্রে জানা যায়, প্রায় চার একর জায়গার ওপর স্থাপিত ১০ হাজার মেট্রিক টন সার ধারন ক্ষসতা সম্পন্ন এ গোডাউন নির্মাণ করতে ২৭ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
অনুষ্ঠানে শেষে শিল্পমন্ত্রী রেলপথ মন্ত্রীর গ্রামের বাড়ি বোদা উপজেলার মায়দাদিঘী ইউনিয়নের মহাজনপ্রাড়ায় রেলপথমন্ত্রীর বড় ভাই প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাড. সিরাজুল ইসলামে কবর জিয়ারত করেন।
ইত্তেফাক/এসি
