বকুল ডালে টিয়ে পাখি দেখবি যদি আয় মধুর সুরে ডেকে চলে মনটা ছুঁয়ে যায়। সকাল হলে খোকা-খুকুর বেজায় ছুটোছুটি, ফুল কুড়িয়ে মালা গেঁথে হেসেই লুটোপুটি। পাখির সাথে ফুলের সাথে খেলাও জমে বেশ, বাড়ি ফেরার পরেও থাকে সেই আনন্দের রেশ।