শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের করপোরেট গভর্ন্যান্স যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কোম্পানিটিতে দুই জন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৭৪২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটালের সঙ্গে কমিশনের আলোচনা হয়ে। আলোচনায় ইউনিয়ন ক্যাপিটাল তাদের পরিকল্পনা ও সার্বিক বিষয় পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি নতুন অর্ডার অনুযায়ী ‘জেড’ ক্যাটাগরি হতে উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ কোম্পানি কর্তৃক করপোরেট গভর্ন্যান্স কোড পরিপালন ও কোয়ার্টালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাখিল সংক্রান্ত কিছু ব্যত্যয় পরিলক্ষিত হয়। সার্বিক বিবেচনায় ইউনিয়ন ক্যাপিটালের করপোরেট গভর্ন্যান্স কোড যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কমিশন দুই জন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
