রংপুর নগরীতে পানিতে ডুবে রিপন মিয়া নামে ছয় বছরের এক শিশু ও তার মা রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ায় আল হেরা গলিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটারের রাস্তাটি এখনো হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পার্শ্বে নিচু এলাকা। এদিন দুপুরে রোকেয়া বেগম ছোট ছেলেকে নিয়ে বড় ছেলেকে তার মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। হঠাত্ বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। তিনি তত্ক্ষণাত্ পানিতে ঝাঁপিয়ে বড় ছেলেকে বাঁচান। পরক্ষণেই ছোট ছেলে পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে পানিতে নামলেও তারা আর উঠতে পারেনি। রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
