কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা রোগ নির্ণয়ের লক্ষ্যে জিন এক্সপার্ট মেশিনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অসীম কুমার উকিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমবিডিসি ও লাইন ডিরেক্টর টিবিএল অ্যান্ড এএসপি) অধ্যাপক ডা. সামিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শাহ আলম, নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনউদ্দিন খন্দকার প্রমুখ।
