সরাইলে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে বড্ডাপাড়া এলাকায় দখলকৃত জায়গা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা বলেন, খালের ওপর খুলে বসেছে ব্যবসাপ্রতিষ্ঠান। সংযোগ সড়কের অনুমতি নিয়ে বাড়ির সামনের সরকারি খালটির নিচ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে মাটি ফেলে সমান করেছে দখলবাজরা। খালটি উদ্ধারে উচ্ছেদ অভিযানে প্রশাসনের লোকজন কাজ করছে।