ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫২

ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি উলটে আসিফ হাওলাদার (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বৈদারাপুর এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। সে নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ আলী হোসেন হাওলাদারের ছেলে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলিচালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ট্রাকচাপায় যুবক নিহত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলায় ট্রাকচাপায় তানিম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই তাফিম (১৫)। বৃহস্পতিবার দুপুরে দাশুড়িয়া-লালন শাহ সেতুর কোলেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তারা দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের ছেলে। ঈশ্বরদী হাইওয়ে পুলিশের পরিদর্শক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।