পাটগ্রাম উপজেলার ধবলসুতি মাঝিপাড়া গ্রামের পাথরশ্রমিক মজনু হোসেনকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানাপুলিশ দুই জনকে আটক করেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নদী থেকে নুড়ি পাথর উত্তোলনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মজনু হোসেন মারা যায়। পুলিশ দুই জনকে আটক করেছে। থানায় মামলা হয়েছে।
