সুজানগরে ছয়টি ড্রেজার ধ্বংস

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৫৪

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহূত ছয়টি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী পদ্মা নদীর হাসামপুর, মহব্বতপুর এবং ভাটপাড়াসহ ১০টি পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব ড্রেজার ধ্বংস করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।