কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় দু’চোখ নষ্ট হওয়া মাস্টার ইলিয়াছ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে।
শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। মাস্টার ইলিয়াছ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের ৮২১ নম্বর শেডের ও ৪ নম্বর রোমের বাসিন্দা মৃত হোছন আহমদের ছেলে।
গত ১০ জানুয়ারি রাতে পাহাড়ে অবস্থানকারী রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের মদদপুষ্ট স্বশস্ত্র একটি চক্র মাস্টার ইলিয়াছকে তুলে নিয়ে মারধর ও দুটি চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল হয়ে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
আরো পড়ুন : আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১১ শ্রমিক আহত, গাড়ি ভাঙচুর
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের আইসি আব্দুর রব ফরাজী, মাস্টার ইলিয়াছ মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
