রাস্তা নয় যেন চাষের জমি!

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২৩:০৭

কুমিল্ল­া জেলার নাঙ্গলকোট উপজেলায় ডাকাতিয়া নদীর অববাহিকায় গড়ে ওঠা গ্রাম ছোট বেরলা। ১২ নম্বর ঢালুয়া ইউনিয়নের অন্তর্গত। এ গ্রামে যাতায়াতের জন্য রয়েছে একটিমাত্র রাস্তা। যদিও সেটি কাঁচা। একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে। রাস্তাটি গ্রামের মানুষের তৈরি। বৃষ্টির সময় অনবরত গাড়ি প্রবেশের জন্য রাস্তা কাদায় একাকার হয়ে যায়। তখন হঠাত্ করে দেখলে মনে হবে কোনো চাষের জমি! এখনো গ্রামের একমাত্র রাস্তার উন্নয়নের কোনো খবর নেই! গ্রামের মানুষেরও দুর্ভোগ তাই অন্তহীন। পরিশেষে, যাতায়াতের দুর্ভোগ লাঘবে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মু. হাসনাত জাহান, নাঙ্গলকোট, কুমিল্ল­া