বিশ্বায়নের এ যুগেও আমরা অসচেতন রয়ে গেছি। অন্য দেশের রাস্তাঘাট-পরিবেশের সঙ্গে আমাদের দেশের আকাশ-পাতাল প্রভেদ। তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সদা তত্পর। কারণ তাদের মধ্যে সচেতনতা জ্ঞানটা আছে। আর আমরা সম্পূূর্ণ ব্যতিক্রম। কারখানা, বাসাবাড়ির যাবতীয় ময়লা যেখানে সেখানে আমরা ফেলি। নানাভাবে নদী-নালা আর পরিবেশ দূষিত করেই চলছি। আর এ থেকে সৃষ্টি হচ্ছে নানা রোগ-ব্যাধি। বিশেষ করে মশার উত্পত্তি এখান থেকেই বেশি হয়। আমাদের অসচেতনতার জন্য আমরা আক্রান্ত হচ্ছি নানা রোগে। ধুঁকে ধুঁকে মৃত্যুই হচ্ছে যার শেষ পরিণতি। তাই আসুন, কারখানা, দোকানপাট কিংবা বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। আমাদের আশপাশ, ঝোপঝাড় এবং মশার আবাসস্থল বিনাশ করি। অর্থাত্ নিজ দায়িত্বে আমাদের আশপাশ পরিষ্কার রাখি। রোগ-ব্যাধি থেকে দেশ এবং দেশের মানুষকে রক্ষা করি।
মোহাম্মদ রাশেদুল ইসলাম ফরহাদ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
