প্র্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ অক্টোবর

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০০:২৫

প্র্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রে?সি?ডে?ন্সিয়াল মডেল ক?লে?জের ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। এ সময় প্রথম আলোর সম্পাদকসহ ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা জামিনের আবেদন করলে আদালত তাদের স্থায়ী জামিন দেয় বলে জানান অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

গত বছরের ১ ন?ভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার রাহাত নামে নবম শ্রেণির এক ছাত্র। পরে নাইমুলের বাবা ম?জিবুর রহমান প্রথম আলোর সম্পাদক, প্রকাশকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।