‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই স্ল্লোগানকে সামনে রেখে অক্টোবর-২০২০ ও মার্চ-২০২১ মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে বিবেচনা করেছে এলজিইডি। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী এলাকায় একটি গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
এ সময় গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ফাইজুল হক, উপজেলা প্রকৌশল মো. শাকিল হোসেন, উপসহকারী প্রকৌশল মো. মোশারফ হোসেন, বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক জানান, সারা দেশে গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য অক্টোবর-২০২০ ও মার্চ-২০২১ মাসকে রক্ষণাবেক্ষণ মাস হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই লক্ষ্যে গাজীপুর জেলায় চলতি বছরে ২০০ কিলোমিটার গ্রামীণ সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের টার্গেট নির্ধারিত করা হয়েছে। তিনি আরো জানান, মেরামতের মাধ্যমে গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতির হার কমে সড়কের স্থায়িত্বকাল বৃদ্ধি পাবে এবং যানবাহন চলাচল নিরাপদ হবে।
