করোনা টিকায়ও স্বাভাবিক জীবন ফিরবে না

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০০:৩৩

বিশ্বের একদল শীর্ষ বিজ্ঞানী সতর্ক করেছেন, করোনা ভাইরাসের টিকা আসলেও এই বসন্তে স্বাভাবিক জীবন ফিরবে না। টিকায় কেবল মহামারির সমাপ্তি ঘটতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ন্যাশনাল হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউটের ড. ফিয়োনা কুল্লি বলেন, টিকা হয়তো আমাদের মধ্যে মহামারী সমাপ্তির আশা জাগাতে পারে। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায় যে, টিকা কিছু সময় ব্যর্থও হতে পারে। যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টাসহ কয়েকজন বিজ্ঞানী জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে কিছু মানুষ হয়তো টিকা পেতে পারে। আগামী বছরের শুরুতে গণহারে ভ্যাকসিন পাওয়া যাবে। -বিবিসি