মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা দারুণ ছন্দে আছেন। গতকাল তার করা ৭০ রানের ওপর ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪৮ রানের ব্যবধানে হারিয়েছে মুম্বাই।
আগে ব্যাট করা মুম্বাই কোনো রান হওয়ার আগে ডি করের উইকেট হারিয়েছিল। ২১ রানে তারা সূর্যকুমারের উইকেটও হারায়। কিন্তু রোহিত শর্মা এই অভাব টের পেতে দেননি। তিনি ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে পোলার্ড ২০ বলে ৪৭ রান করেন। জবাব দিতে নেমে পাঞ্জাবের হয়ে নিকোলাস পুরান ৪৪ রান করেন; আর কেউ জ্বলে উঠতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স :২০ ওভারে ১৯১/৪ (রোহিত ৭০, পোলার্ড ৪৭*, পান্ডিয়া ৩০*)।
কিংস ইলেভেন পাঞ্জাব :২০ ওভারে ১৪৩/৮ (পুরান ৪৪; বুমরাহ ২/১৮, চাহার ২/২৬, প্যাটিসন ২/২৮)।
ফল :মুম্বাই ইন্ডিয়ান্স ৪৮ রানে জয়ী।
